সোনিয়া গান্ধীর নাগরিকত্ব-ভোটার তালিকা বিতর্ক! আদালতে জমা দিলেন লিখিত জবাব

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব-ভোটার তালিকা বিতর্ক! আদালতে জমা দিলেন লিখিত জবাব

সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভোটার তালিকার বিষয়। অভিযোগ করা হয়েছে, নাগরিকত্ব পাওয়ার আগেই তাঁর নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে আদালতে রিভিশন পিটিশন দায়ের করা হয়েছিল।

এবার সেই মামলায় সোনিয়া গান্ধী রাউজ অ্যাভিনিউ কোর্টে লিখিত জবাব জমা দিয়েছেন। আদালত আগামী ২১ ফেব্রুয়ারি তার বক্তব্য শুনবে।

পিটিশনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী ১৯৮৩ সালের ৩০ এপ্রিল ভারতের নাগরিকত্ব পান। কিন্তু ১৯৮০ সাল থেকে তাঁর নাম নয়াদিল্লির ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল। পিটিশনার প্রশ্ন তুলেছেন, কীভাবে নাগরিকত্ব পাওয়ার আগে একজন বিদেশি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন? এছাড়া ১৯৮২ সালে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া প্রসঙ্গেও প্রশ্ন তোলা হয়েছে।

এই মামলার মূল বিতর্ক কেন্দ্রবিন্দুতে রয়েছে ভোটার তালিকা ও সংশ্লিষ্ট নথির বৈধতা। ম্যাজিস্ট্রেট আদালত পূর্বে এই মামলাটি খারিজ করেছিল। তবে সেই রায়ে চ্যালেঞ্জ জানিয়ে রিভিশন পিটিশন দায়ের করা হয়েছে।

Category