টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ বয়কট করার পর ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর। শ্রীলঙ্কা ও বাংলাদেশ পরে, এবার সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড পাক বোর্ডকে ইমেল করে অনুরোধ করেছে ভারত-পাক ম্যাচ খেলতে।
আইসিসি ও বিভিন্ন দেশের চাপের মুখে পাকিস্তানের চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে আলোচনা করার পর আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভেতরে মতবিরোধ দেখা দিয়েছে। কিছু কর্তা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার পক্ষে, কিন্তু নকভি আগের অবস্থানেই অনড়।
আনুষ্ঠানিক বৈঠকগুলোতে আইসিসি জানিয়েছে, ভারত-পাক ম্যাচ বয়কট করলে আর্থিক ক্ষতি ও নির্বাসনের মতো সমস্যা হতে পারে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে, কারণ খেলায় না থাকার ফলে তাদের ক্ষতিও হতে পারে।
পাকিস্তান আইসিসির কাছে তিনটি শর্ত দিয়েছে:
আইসিসি থেকে লভ্যাংশ বাড়ানো।
ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু করা।
ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনে বাধ্য করা।
আইসিসির পক্ষে দ্বিতীয় ও তৃতীয় শর্ত মেনে নেওয়া সম্ভব নয়, কারণ সেগুলি ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। এই সুযোগে বাংলাদেশও আইসিসির কাছে তিনটি আর্থিক ও অংশগ্রহণ সংক্রান্ত দাবি জানিয়েছে।
উল্লেখযোগ্য, পাকিস্তান মিডিয়া ‘ডন’ জানিয়েছে, আইসিসি ক্ষতিপূরণ বিষয়ে এখনই স্পষ্ট কিছু জানাতে পারেনি, তবে পাকিস্তানের লভ্যাংশের অংশ বাংলাদেশকে দেওয়া হবে বলে বলা হয়েছে।
- Log in to post comments