আরএসএসের শতবর্ষ উপলক্ষে মুম্বইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হয়ে চমক দেন বলিউড তারকা সলমন খান। অনুষ্ঠানে তিনি মনোযোগ সহকারে আরএসএস প্রধান মোহন ভাগবত–এর বক্তব্য শোনেন। তাঁর পাশেই বসেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই ও প্রখ্যাত গীতিকার-লেখক প্রসূন যোশী।
সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোহন ভাগবত বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ বিশ্বের অন্য যে কোনও সংগঠনের থেকে আলাদা। তাঁর মতে, ‘হিন্দু’ কোনও বিশেষ্য নয়, এটি একটি বিশেষণ ভারতে যাঁরা বাস করেন, সকলেই এই সাংস্কৃতিক পরিচয়ের অংশ।
- Read more about সলমন খান উপস্থিত RSS-র শতবর্ষ অনুষ্ঠানে!
- Log in to post comments