অভিষেক বন্দ্যোপাধ্যায়ও লিখলেন কবিতা, SIR ও মৃ/ত্যুর উপত্যকার ঘটনায় তীব্র বিরোধী স্বর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও লিখলেন কবিতা, SIR ও মৃ/ত্যুর উপত্যকার ঘটনায় তীব্র বিরোধী স্বর

সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ন’টি নতুন বই। এর মধ্যে একটি কাব্যগ্রন্থও রয়েছে, যেখানে তিনি মূলত এসআইআরে মানুষের হয়রানি ও মৃত্যুকে কেন্দ্র করে লিখেছেন। এবার সেই ধারায় কবিতা লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ‘আমি অস্বীকার করি’ শীর্ষক কবিতাটি। কবিতার ছত্রে ছত্রে বর্তমান রাষ্ট্র ও শাসকদের বিরোধিতা ফুটে উঠেছে। ১৫০ জনের মৃত্যু এবং অসংখ্য মানুষের হয়রানির উল্লেখ রেখে তিনি নিজের কণ্ঠকে সাধারণ নাগরিকের সাক্ষী হিসেবে তুলে ধরেছেন।

কবিতার অংশে তিনি লিখেছেন:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও লিখলেন কবিতা

"আমি অস্বীকার করি

এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব।

আমি অস্বীকার করি রাষ্ট্রের নামে রক্তের ঋণ,

আমি অস্বীকার করি রক্তের উপর কালির শাসন।"

অভিষেকের কবিতায় ব্যবহৃত শব্দ এবং রীতিই সাধারণভাবে তৃণমূল নেতাদের মধ্যে দেখা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, এটি হয়তো বিজেপি-বিরোধী বামমনস্ক পাঠকের কাছে বার্তা পৌঁছে দেওয়ার একটি চেষ্টা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার ধারাতেই লেখা এই নতুন কাব্যগ্রন্থে রাজনৈতিক স্বর ও নাগরিক আন্দোলনের প্রতিফলন স্পষ্টভাবে ধরা পড়েছে।

Category