ভারত কি বন্ধ করবে রাশিয়া থেকে তেল? দিল্লির প্রতিক্রিয়া প্রকাশ

ভারত কি বন্ধ করবে রাশিয়া থেকে তেল? দিল্লির প্রতিক্রিয়া প্রকাশ

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে ভারতীয় তেল আমদানির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। এই আলোচনায় স্পষ্ট হয়েছে, ভারতের নীতি মূলত দেশের ১৪০ কোটি মানুষের স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তা বজায় রাখার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।

তিনি বলেন, “ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আন্তর্জাতিক পরিস্থিতি এবং বাজারের দিক বিবেচনা করে তেলের উৎসের বৈচিত্র্য আনা আমাদের কৌশলের মূল বিষয়। ভারত সব সিদ্ধান্ত এই বিষয়কে মাথায় রেখে নেবে এবং ভবিষ্যতেও নেবে।”

প্রশ্ন ছিল, ভারত কি সরাসরি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে কি না। তাতে তিনি সরাসরি কিছু বলেননি।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার রাতে জানিয়েছেন যে, ভারত তার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করেছে এবং রাশিয়ার কাছ থেকে তেল আমদানি কমাতে রাজি হয়েছেন। তবে নয়াদিল্লির তরফ থেকে এখনও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এছাড়া, রাশিয়ার পক্ষও জানিয়েছে, ভারতের তরফ থেকে তেল আমদানি বন্ধ করার কোনো বার্তা মস্কোয় পাঠানো হয়নি।

Category