ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার ছুঁয়ে বিশ্বরেকর্ড, ডিজিটাল জনপ্রিয়তায় শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার ছুঁয়ে বিশ্বরেকর্ড, ডিজিটাল জনপ্রিয়তায় শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ডিজিটাল দুনিয়ায় নতুন মাইলফলক গড়লেন প্রধানমন্ত্রী Narendra Modi। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১০ কোটিতে পৌঁছেছে। সমাজমাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে এই নজির গড়েছেন তিনি।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইনস্টাগ্রামে যোগ দেন মোদী। গত এক দশকে তাঁর অনুসারীর সংখ্যা ধারাবাহিক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সরকারি কর্মসূচি, বিদেশ সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ব্যক্তিগত মুহূর্ত সবই তিনি এই প্ল্যাটফর্মে ভাগ করে নেন, যা সাধারণ মানুষের সঙ্গে তাঁর সংযোগ আরও মজবুত করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, জনপ্রিয়তার নিরিখে তিনি মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-কে অনেকটাই পিছনে ফেলেছেন। ট্রাম্পের ফলোয়ার সংখ্যা প্রায় ৪ কোটির কিছু বেশি। রাষ্ট্রনেতাদের তালিকায় তাঁদের পরেই রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট Prabowo Subianto। এছাড়া ব্রাজ়িলের প্রেসিডেন্ট Luiz Inacio Lula da Silva এবং তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdogan-ও এই তালিকায় উল্লেখযোগ্য স্থানে রয়েছেন।

দেশের রাজনীতিতেও ইনস্টাগ্রাম জনপ্রিয়তায় মোদীর ধারে কাছেও নেই অন্য নেতারা। জাতীয় স্তরে তাঁর পর রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath এবং কংগ্রেস নেতা Rahul Gandhi।

বিশ্লেষকদের মতে, যুবসমাজের মধ্যে সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং সরাসরি যোগাযোগের কৌশলই এই জনপ্রিয়তার অন্যতম কারণ। ডিজিটাল প্ল্যাটফর্মে এই সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রেও এক অনন্য নজির হিসেবে ধরা হচ্ছে।

Category